আম্বরখানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুইজনকে গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

সিলেটে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে সন্দিগ্ধ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নগরীর আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আবুল বরকত ও জাহানারা বেগমের ছেলে মুস্তাফিজুর রহমান ওরফে আফজাল। তিনি বর্তমানে সিলেটের শাহপরাণ থানাধীন শাহজালাল উপশহরের ই ব্লকের ২ নম্বর রোডের মা মঞ্জিলে বসবাস করেন।

অপরজন হলেন ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুল হাকিম ও সিদরাতুল মুস্তাহার ছেলে সাগর মিয়া। তিনি বর্তমানে সিলেট সদর উপজেলার পাঠানটুলা এলাকার শ্রাবণী আবাসিক এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানার একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি ৬ নভেম্বর দায়ের করা হয়। এফআইআর নম্বর ১৫ এবং জিআর নম্বর ৫৩৪। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে। গ্রেপ্তার দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসএ/সিলেট