ধোপাদিঘীরপাড়ে ফেরদৌসী’স কেককে ৫০...
নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...
ছবি সংগৃহীত
মহানগরীর আম্বরখানা এলাকায় অবস্থিত ফ্রিডম জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়।
একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পরিচালিত হাসপাতালটির নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সেখানে দুই শিশু ভর্তি থাকায় মানবিক বিবেচনায় তাদের নিরাপদ ব্যবস্থাপনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু। তাঁকে সহযোগিতা করেন সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ও মহানগর পুলিশ সদস্যরা।
অভিযান সূত্রে জানা যায়, ফ্রিডম জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে বেশ কয়েকটি অনিয়ম ও অব্যবস্থাপনা পাওয়া যায়। এর মধ্যে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই এনআইসিইউ পরিচালনা, অপারেশন থিয়েটারের টেবিল অপরিষ্কার রাখা এবং হাসপাতালের বর্জ্য ও ব্যবহৃত সরঞ্জাম ফেলার জন্য পৃথক রঙের নির্ধারিত বিন না থাকার বিষয়গুলো উল্লেখযোগ্য।
এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি অনুমোদনহীন এনআইসিইউ সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ওই ইউনিটে দুই শিশু ভর্তি থাকায় তাদের নিরাপত্তা ও চিকিৎসাসেবা অব্যাহত রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর এনআইসিইউটি সিলগালা করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু জানান, ফ্রিডম জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অনুমোদন ছাড়া এনআইসিইউ পরিচালনা, অপারেশন থিয়েটারের টেবিল অপরিষ্কার রাখা এবং কালার বিন না থাকার কারণে হাসপাতালটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এনআইসিইউতে দুই শিশু ভর্তি থাকায় মানবিক বিবেচনায় সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এরপর ইউনিটটি সিলগালা করা হবে।
এসএ/সিলেট
নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৮ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে...
নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে ৯৫ পিস ইয়াবাসহ সোহেল আহমদ নামে এক ব্যক্তিকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। পুলিশের অভিযোগ, আটক সোহেল মাদক ব্যবসার সঙ্গে...
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৬ লাখ ৬২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল ও চা-পাতাসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি...
বিদেশে আত্মগোপনে থেকে যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও নাশকতার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...