রাগীব রাবেয়া ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষকদের সমন্বিত উদ্যোগের তাগিদ

post-title

ছবি সংগৃহিত

শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে রাগীব রাবেয়া ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা দানবীর রাগীব আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক।

সহকারী অধ্যাপক খালেদ-উদ-দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক হাফিজ মোস্তাফিজুর রহমান। এরপর মানপত্র পাঠ করেন ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক শেখ নার্গিস। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অর্ধেন্দু কুমার দাশ।

সমাবেশে বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, জেলা যুবদলের আহ্বায়ক মকসুদ আহমদ এবং কলেজের প্রভাষক পাপিয়া সুলতানা।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষা এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) আব্দুল হক, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ-বিন কাশেম, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

এসএ/সিলেট