শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষকদের...
শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে রাগীব রাবেয়া ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ...
ছবি সংগৃহিত
আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে মুহিবুর রহমান একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি-২০২৬’। প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি শ্রেণিকক্ষ সাজানো হয় রঙিন সাজসজ্জা ও বাহারি উপকরণে। বর্ণিল আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস ও সহপাঠীদের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় এক প্রাণবন্ত পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, আম্বরখানা শাখার ব্যবস্থাপক মো. মকদ্দস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মুহিবুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন- একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিনসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা।
প্রধান অতিথির বক্তব্যে মো. মকদ্দস আলী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও জীবনের সর্বক্ষেত্রে সাফল্য কামনা করেন।
একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মুহিবুর রহমান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মেধা, মনন ও প্রতিভার বিকাশে আনন্দময়, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
রেক্টর সালমা খানম চৌধুরী বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আত্মবিশ্বাস, সহযোগিতার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাস ভাগাভাগি করে নেয় এবং তৈরি করে নানা স্মরণীয় মুহূর্ত। নিয়মিত পাঠদান ও পড়াশোনার ব্যস্ততার বাইরে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি, সৃজনশীলতা এবং পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠানটি সফল ও আনন্দমুখর করে তুলতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য একাডেমি কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসএ/সিলেট
শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে রাগীব রাবেয়া ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ...
নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে রেহান আহম্মেদ সাব্বির নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।মঙ্গলবার (২৪...
কিশোর অপরাধের কারণ, বিস্তার, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে সিলেটে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় রোটারি ক্লাব...
নগরীর নাইওরপুল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৭৮ পিস ইয়াবাসহ মো. এয়ামিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।রোববার (২২ নভেম্বর) রাত...
কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে গত রবিবার রাত ৯টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা স্থানীয় সাউদগ্রামের মৃত আব্দুল...