সালমান শাহ’র খুনিদের শাস্তির দাবিতে...
চিত্রনায়ক সালমান শাহ’র ৩০তম মৃত্যুবার্ষিকীতে তাকে হত্যার সাথে জড়িত সকল আসামীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ভক্তরা।রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয়...
ছবি সংগৃহিত
আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার বারেত্তো। মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত প্রতিযোগিতার ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালেতে তাঁর নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
সান হুয়ানের হোসে মিগুয়েল আগরেলট কলিসিয়ামে আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বের শীর্ষ পাঁচে জায়গা করে নেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধিরা।
শেষ পর্যন্ত ২৭ বছর বয়সী জেনিফার বারেত্তো সেরার মুকুট অর্জন করেন। বিদায়ী মিস ইউনিভার্স ২০২৫ মেক্সিকোর ফাতিমা বশ তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।
ভেনেজুয়েলার প্রখ্যাত জুয়েলারি ডিজাইনার জর্জ উইটেলসের নকশা করা ‘দ্য রেডিয়েন্স অব অ্যান এটারনাল লিগ্যাসি’ শিরোনামের মুকুটটি জিতেছেন জেনিফার। এতে ৩ হাজার ১৫০টি হীরা খচিত রয়েছে। এই জয়ের মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের শিরোপা অর্জন করল পুয়ের্তো রিকো।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি তৃতীয় এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন চতুর্থ রানারআপ নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন মিস ইউনিভার্স ২০২২ আর’বনি গ্যাব্রিয়েল ও মারিও লোপেজ। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন জুরি হল এবং মিস ইউনিভার্স ১৯৯৩ দায়ানারা তোরেস।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেন অভিনেত্রী সামিরা খান মাহি। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শক ভোটে শীর্ষ অবস্থানে ছিলেন তিনি। তবে চূড়ান্ত ফলাফলে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা পাননি বাংলাদেশের এই প্রতিনিধি।
এসএ/সিলেট
চিত্রনায়ক সালমান শাহ’র ৩০তম মৃত্যুবার্ষিকীতে তাকে হত্যার সাথে জড়িত সকল আসামীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ভক্তরা।রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয়...
হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) দেহাবশেষ কবর থেকে...
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তার সাম্প্রতিক একটি পোস্টকে ঘিরে।গত ৬ জুন সন্ধ্যায় তিনি...
ঈদুল ফিতরের অন্যতম আলোচিত সিনেমা ‘রাক্ষস’। প্রথম দফায় কেবল মাল্টিপ্লেক্সে মুক্তি পায় সিনেমাটি। বরবাদ-খ্যাত নির্মাতা মেহেদি হাসান হৃদয় পরিচালিত...
গতবছর তান্ডব ছবির সাফল্যের পর এই ঈদে সুপারস্টার শাকিব খানের মুক্তি পেয়েছে প্রিন্স ওয়ান্স আপআন এ টাইম ইন ঢাকা ছবি।পরিচালকআবু হায়াত মাহমুদ প্রযোজক শিরিন...