সিলেটে দুটি উন্নয়নকাজের উদ্বোধন করলেন...
নগরীর মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিলেট সিটি...
ছবি সংগৃহিত
নগরীর মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে তাঁরা হযরত শাহপরান (রহ.) মাজার রোডসংলগ্ন মদিনা আবাসিক এলাকার একটি সড়ক এবং মাজার রোড থেকে ভাওয়াল টিলা পর্যন্ত সড়কটির উন্নয়নকাজ উদ্বোধন করেন।
সিসিকের উদ্যোগে মদিনা আবাসিক এলাকার সড়ক ও ড্রেন নির্মাণ করা হয়েছে। অন্যদিকে, হযরত শাহপরান (রহ.) মাজার রোড থেকে ভাওয়াল টিলা পর্যন্ত সড়কের উন্নয়নের পাশাপাশি সীমানাপ্রাচীর, রিটেইনিং ওয়াল ও ড্রেন নির্মাণ করা হয়েছে।
এসব কাজের ফলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগব্যবস্থা ও পানি নিষ্কাশনের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলেও প্রত্যাশা করা হচ্ছে। উদ্বোধন শেষে অতিথিরা মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারি ও রজি উদ্দিন খানসহ সিসিকের কর্মকর্তা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
নগরীর মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিলেট সিটি...
কানাইঘাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চোরাইপণ্যবাহী একটি পিকআপের ধাক্কায় অভিরাজ কুমার রুহন নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তার মাথায়...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত...
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে...