সিলেটে দুটি উন্নয়নকাজের উদ্বোধন করলেন...
নগরীর মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিলেট সিটি...
২০২০ সালে কালিগঞ্জ বাজারে ট্রাক থেকে চাল লুটের অভিযোগে দায়ের করা মামলা
ছবি সংগৃহিত
সিলেটের জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের অভিযোগে দায়ের করা মামলায় ২৫ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। জামিন না পেয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত জকিগঞ্জ সি.আর. মামলা নং-৮৫/২০২০-এর শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার নালিশ ও বিবরণ অনুযায়ী, মেসার্স মেঘনা অটোমেটিক রাইস মিলের পরিচালক বাংলাদেশ সরকারের খাদ্য বিভাগের সঙ্গে চুক্তির ভিত্তিতে সরকারি গুদাম থেকে চাল উত্তোলন করে পুষ্টিসমৃদ্ধ করার পর জকিগঞ্জ উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির নির্ধারিত ডিলারদের কাছে সরবরাহ করতেন। প্রতিষ্ঠানটির কার্যালয় সিলেটের মোগলাবাজারের বিসিক শিল্পনগরী গোটাটিকরে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের ২৫ এপ্রিল প্রতিষ্ঠানটির একটি কার্গো ট্রাক ৫৭০ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল নিয়ে রাত আনুমানিক ১২টার দিকে জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে পৌঁছায়। ট্রাকটি সিলেট-জকিগঞ্জ সড়কের পাশে অবস্থান করছিল।
পরদিন ২৬ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ট্রাক থেকে চালের বস্তা নামানোর সময় ১ নম্বর আসামি মো. আবুল হোসেন খানের নির্দেশে অন্য আসামিসহ প্রায় ১০০ জন দেশীয় অস্ত্র নিয়ে ট্রাকটি ঘেরাও করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় চালককে প্রাণনাশের ভয় দেখিয়ে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৬২ বস্তা চাল নিয়ে যাওয়া হয়। এসব চালের আনুমানিক বাজারমূল্য ছিল ৩ লাখ টাকা।
নালিশে আরও বলা হয়, পরে জকিগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবশিষ্ট চালসহ ট্রাকটি জব্দ করে। চালের অবশিষ্ট বস্তার সংখ্যা নালিশে ৩১১টি উল্লেখ করা হয়েছে। এ সময় চালক ও সহকারীকে থানায় নিয়ে যাওয়া হয়।
বাদীর অভিযোগ, পরবর্তী সময়ে জকিগঞ্জ থানা-পুলিশ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের যোগসাজশে উল্টো তাকেই জকিগঞ্জ থানার মামলা নং-২৪, তারিখ ২৬ এপ্রিল ২০২০ এবং জকিগঞ্জ জি.আর. মামলা নং-৯৯/২০২০-এ আসামি করে গ্রেপ্তার দেখায়।
দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে এবং কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিলম্বে ২০২০ সালের ১১ অক্টোবর বাদী আদালতে নালিশি মামলাটি দায়ের করেন। দণ্ডবিধির ১৪৩/১৪৪/৩৪১/৩৭৯/৫০৬(২)/১১৪ ধারায় মামলাটি করা হয়।
কারাগারে পাঠানো ২৫ আসামি হলেন - খলাদাপনিয়া গ্রামের মন্তজির আলী খানের ছেলে মো. আবুল হোসেন খান (৫০), মাতারগ্রাম গ্রামের আয়াছ আলীর ছেলে বিলাল আহমদ (৪০), শিবেরচক গ্রামের আলাই মিয়ার ছেলে মোস্তফা উদ্দিন (৩৫), খলাদাপনিয়া গ্রামের মাহমদ আলীর ছেলে লোকমান মিয়া (৩৭), পূর্ব শাহজালালপুর গ্রামের মৃত মস্তকিন আলীর ছেলে মইয়ব আলী (৪৫), পশ্চিম শাহজালালপুর গ্রামের মৃত মাখই মিয়ার ছেলে নাজির আহমদ (৩০), পূর্ব শাহজালালপুর গ্রামের মৃত আব্দুল লতিফ ওরফে কুটু মিয়ার ছেলে ছলু মিয়া (আব্দুছ সালাম) (৪২), হাতিডহর গ্রামের মৃত তমু মিয়া (জমির আলী)-এর ছেলে আহমদ আলী বলাই (আলী আহমদ) (২৮), পূর্ব শাহজালালপুর গ্রামের মানিক মিয়ার ছেলে হানাই মিয়া (আব্দুল হান্নান) (৪০), মাতারগ্রাম গ্রামের মৃত কটু মিয়ার ছেলে হোছন মিয়া (৩৭), রসুল গ্রামের মাখন মিয়ার ছেলে সুন্দর আলী আলাউদ্দিন, কলাকুটা গ্রামের মুছই মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম (৩৭), মাতারগ্রাম গ্রামের রেহমান মিয়ার ছেলে শামীম আহমদ (৩৭), শিবেরচক গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল বাছিত (৩০), নান্দিশ্রী গ্রামের মৃত তছদ্দর আলী চৌধুরীর ছেলে নোমান উদ্দিন চৌধুরী (৪৫), খাসেরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. জামিল আহমদ (৩০), নওয়াগ্রাম, খলাদাপনিয়া গ্রামের মৃত মেখাই মিয়ার ছেলে মো. আব্দুস শুকুর (৪৫), পাগলীরপার, খলাদাপনিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল মুমিন (৩০), তোপখানা, নওয়াগ্রাম গ্রামের মৃত বদরুল ইসলামের ছেলে মো. নিজাম উদ্দিন (৩৫), সুনারচক গ্রামের মো. ফারুখ মিয়ার ছেলে সুজন আহমদ (৩০), নগরকান্দি গ্রামের মৌলভী আব্দুল ওয়াহিদের ছেলে দেলোয়ার হোসেন (২৯), দেওয়ানচক গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে বিপ্লব আহমদ (২৮), দরগাবাহারপুর গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে রাহেল আহমদ (২৬), মাতারগ্রাম গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুর রহিম (৪৫) এবং তোপখানা, খলাদাপনিয়া গ্রামের সুমন মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৪৫)।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি বলেন, করোনা মহামারির সময় প্রকাশ্য দিবালোকে রাজপথে ২৬২ বস্তা চাল লুটের ঘটনা ঘটেছিল। বিষয়টি তখন সারা দেশে আলোচনার সৃষ্টি করে। পিবিআই দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন জমা দেয়।
শুনানিতে বাদীপক্ষে আরও অংশ নেন অ্যাডভোকেট মিসবাউজ্জামান খান জাকারিয়া, অ্যাডভোকেট জাহিদুল হক জাবেদ ও অ্যাডভোকেট আব্দুল করিম।
এসএ/সিলেট