শাহপরাণে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মী গ্রেফতার

post-title

ছবি সংগৃহিত

সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে শাহপরাণ (রহ.) থানাধীন বংশীধর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল মালেক (৪০) বংশীধর এলাকার হারিছ আলীর ছেলে।

পুলিশ জানায়, শাহপরাণ (রহ.) থানার ২১ নভেম্বরের একটি মামলায় তিনি সন্দিগ্ধ আসামি। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(১)(ক), ৮, ৯ ও ১২ ধারায় মামলাটি করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



এসএ/সিলেট