টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেটে জাতীয়...
শাহজাহান সেলিম বুলবুল, টরন্টো (কানাডা): কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি...
সংগৃহীত
কার্ড এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, কলামিস্ট ও যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ড. জাকী মোস্তফা টুটুলের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এজন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। ভারতের দিল্লির একটি হাসপাতালে তার এ চিকিৎসা সম্পন্ন হয়েছে। এখন তিনি অনেকটা সুস্থ আছেন। নতুন করে আর কোনো শারীরিক সমস্যা দেখা না দিলে এক/দু'দিনের মধ্যে তিনি আবার যুক্তরাজ্যে ফিরে যাবেন বলে জানিয়েছেন।
এদিকে, তার চিকিৎসার খোঁজ-খবর বিভিন্নভাবে নিয়েছেন আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহকর্মীবৃন্দ। অনেকে দোয়াও করেছেন। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ'র মাধ্যমে তিনি নিজে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শারীরিক সমস্যা নিয়ে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসা নেন। সেখানকার চিকিৎসরা তাকে অস্ত্রোপচারের পরামর্শ দেন। এরই প্রেক্ষিতে তিনি উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লির একটি হাসপাতালে ভর্তি হন।
এদিকে, ড. জাকী মোস্তফা টুটুল প্রবাসে থাকলেও দেশের মানুষের মাঝে কল্যাণে কাজ করে যাচ্ছেন। গত কয়েক বছর ধরে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। গ্রামের স্বল্প আয়ের মানুষের খুবই আপনজন কমিউনিটি এই নেতা।
ড. জাকী মোস্তফা টুটুল জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সময়ে কানাইঘাট উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর সিলেট জেলা ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সিলেটের রাজপথে তার সক্রিয় ভূমিকা ছিল। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হিসেবে এলাকায় তার যথেষ্ট সুনাম ছিল। তিনি সিলেটের একটি কলেজেও কিছুদিন শিক্ষকতা করেন। এরপর নব্বই দশকের শেষের দিকে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি দেন। সেখানেও তিনি দল গঠনে নিজেকে সম্পৃক্ত করেন, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া সামাজিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন ও সংস্থায় তার সক্রিয় ভূমিকা রয়েছে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইন ইউকে-এর প্রধান উপদেষ্টা ও রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারস (চ্যাথাম হাউস) ইউকে’র সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
কাওছার আহমদ
শাহজাহান সেলিম বুলবুল, টরন্টো (কানাডা): কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি...
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কার্ড এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, কলামিস্ট ও যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ড. জাকী মোস্তফা টুটুল। আগামী এক/দুদিনের...
মুহাম্মদ হাফিজুর রহমান ,প্যারিস (ফ্রান্স ) প্রতিনিধি: "থিংক বাংলাদেশ’ (Think Bangladesh) স্লোগান নিয়ে বিশ্বের ৫০টির বেশি দেশের এক হাজার প্রবাসী বাংলাদেশি পেশাজীবীকে...
ইউরোপের দেশ ইতালি তাদের শ্রমবাজারে বড় পরিসরে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। বিভিন্ন খাতে শ্রমিক সংকট মেটাতে দেশটি প্রায় ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেওয়ার...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।রোববার (৪ অক্টোবর) হুতিদের...