দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার এনাম ও হিসাবের বার্ষিক ওয়াজ মাহফিল ২৫ নভেম্বর

post-title

ফাইল ছবি

শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ.’র পূণ্য স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার এনাম ও হিসাবের বার্ষিক ওয়াজ মাহফিল ২৫ নভেম্বর বুধবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল ১০টা হতে মধ্যরাত পর্যন্ত দেশ-বিদেশের উলামায়ে কেরাম ও বুযুর্গানে দ্বীন এতে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। বরকতময় এ মাহফিলে সর্বস্তরের তৌহিদী জনতাকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী।  

এসএ/সিলেট