ড্রেনের সীমানা চিহ্নিত করে অবৈধ...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখা জরুরি। এ জন্য...
দাড়িয়াপাড়ার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
ছবি সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখা জরুরি। এ জন্য ড্রেনের সীমানা নির্ধারণ এবং অবৈধ দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১১ নভেম্বর) সিলেট সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের দাড়িয়াপাড়া এলাকার ড্রেনেজ ব্যবস্থা সরেজমিন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, অবিলম্বে জরিপের মাধ্যমে ড্রেনের সীমানা চিহ্নিত করা হবে। কোথাও ড্রেন দখল করে স্থাপনা নির্মাণ করা হলে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
এর আগে আব্দুল কাইয়ুম চৌধুরী দাড়িয়াপাড়া শাহ গওহর (রহ.) জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে এলাকার ড্রেনেজ ব্যবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে সিসিকের সহকারী প্রকৌশলী ইসমাইলুর রহমান, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম, ইবনে জাহান তানভীর, আলমগীর কুমকুম, এনাম চৌধুরী, শাহ আলম বাদশা, নুরুল ইসলাম লিমন, ইউসুফ মুন্না, নাসির উদ্দিন নাসিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখা জরুরি। এ জন্য...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...
নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষা অর্জনের বিকল্প নেই। বর্তমান...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।...