কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী...
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কানাইঘাট উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সিলেট জেলা শাখা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের...
জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের নেতৃবৃন্দের সাক্ষাৎ
ছবি সংগৃহীত
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় তাকে শুভেচ্ছা ও উপহার প্রদান করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান।
বুধবার (১১ নভেম্বর) বিকালে নগরীর দক্ষিণ সুরমার আলমপুরস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব বায়জিদ খান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিভাগীয় কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫ পাওয়ায় মৌমিকে সর্বমহলের শুভেচ্ছা জানানো সিলেটবাসীর জন্য অত্যান্ত আনন্দ ও গর্বের বিষয়। চোখে নেই দৃষ্টি শক্তি, দেখতে পারছে না পৃথিবীর আলো তবুও স্বপ্ন দেখার সীমাবদ্ধতা নেই।
সকল প্রতিকুলতাকে পিছনে ফেলে মনের শক্তি আর আত্ম বিশ্বাস নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমির জিপিএ-৫ অর্জন করা শিক্ষার্থীদের জন্য অনুকরণীয়। তিনি মানব সেবামূলক প্রতিষ্ঠান গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারী সকল সুযোগ-সুবিধা অব্যাহত থাকার আশ্বাস প্রদান করে বলেন, মৌমির এই সফলতা অনুসরণ করে প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে ভালো ফলফল অর্জনে লেখাপাড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান।
নেতৃবৃন্দ সাক্ষাৎকালে জিডিএফ পরিচালিত ‘জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়’-এর দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা এবং একটি আধুনিক ভবন নির্মাণের দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে একটি আবেদন জমা দেন। আবেদন পত্রটি গ্রহণ করে বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বিদ্যালয়ের উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পাশাপাশি তিনি জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়টি পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন। এ সময় বিভাগীয় কমিশনার দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমিকে উপহার প্রদান করেন। তিনি মৌমির অদম্য ইচ্ছাশক্তির প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর নির্বাহী পরিচালক সৈয়দ মাহমুদুল হক, জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, কৃতি শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি।
এ সময় বায়জিদ খান বিভাগীয় কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, জিডিএফ-এ তাহমিনা আক্তর মৌমির মত আরো অসংখ্য শিক্ষার্থী গড়ে তোলতে সরকার বরাদ্দকৃত প্রতিষ্ঠানের জায়গায়টি স্থায়ীকরণ, ভবন নির্মাণ সহ সব ধরনের সহযোগিতার প্রদানের অনুরোধ জানান। বিজ্ঞপ্তি
এসএ/সিলেট
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কানাইঘাট উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সিলেট জেলা শাখা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের...
সিলেট নগরে অনুমোদিত নকশা ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিলেট উন্নয়ন...
সিলেটের কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে দুটি মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে নিজ নিজ বসতবাড়ি থেকে...
দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ৯০ হাজার ৬৮০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিনজনকে...
নগরীর তেমুখী পয়েন্ট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৫...