নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শন করলেন...
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিসিক নগরবাসীর সবার প্রতিষ্ঠান। সীমিত আয় দিয়েও নগরীর সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে...
ছবি সংগৃহীত
অসুস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট মহানগর বিএনপির ১৮ নম্বর ওয়ার্ড শাখা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ আসর সিলেট নগরীর কুমারপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান।
বক্তব্যে মো. ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সুস্থতা ও অসুস্থতা দুটোই মহান আল্লাহর দান। এর মাধ্যমে তিনি মানবজাতিকে পরীক্ষার মুখোমুখি করেন। সিলেটের উন্নয়নে বিভিন্ন সময়ে নানা ক্ষেত্রে অবদান রেখেছেন এবং রাখছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সম্প্রতি তিনি নিজের নির্বাচনী এলাকায় গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। মহান আল্লাহর অশেষ রহমতে তিনি এখন সুস্থতার পথে। তিনি যেন পুরোপুরি সুস্থ হয়ে আবারও সিলেটের উন্নয়নে অবদান রাখতে পারেন, সে জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুজ্জামান বদর, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জাহেদ, সাবেক আহ্বায়ক এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুল আজিজ লাকী, কোতোয়ালি থানা কৃষক দলের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিরাজ মিয়া, মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুল মুকিত এবং সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির কার্যনির্বাহী সদস্য আব্দুল মুমিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোবারক হোসেন ফাত্তাহ, সহসভাপতি মিজানুর রহমান ও মুরাদ আহমদ, সিনিয়র সদস্য আব্দুল কাদির সুয়েব, যুগ্ম সাধারণ সম্পাদক সাকের আহমদ ও আব্দুল হক সুন্না, দপ্তর সম্পাদক সিরাজ আহমদ, ছাত্রবিষয়ক সম্পাদক রাহাত খান মুন্না, ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক রাসেল আহমদ, কার্যনির্বাহী সদস্য মিরদাদ আহমদ মুশফিক ও লুৎফুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা কৃষক দলের সহ-স্বনির্ভরবিষয়ক সম্পাদক গোলাপ আহমদ টিপু, স্বেচ্ছাসেবক দল নেতা নাহিদ আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা।
শেষে কুমারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুর রহমান দোয়া পরিচালনা করেন। মোনাজাতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দ্রুত সুস্থতা, আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এসএ/সিলেট
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিসিক নগরবাসীর সবার প্রতিষ্ঠান। সীমিত আয় দিয়েও নগরীর সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে...
প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল...
সিলেট ও হবিগঞ্জের তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলি ও পদায়নের আদেশ বাতিল করা হয়েছে। গত ৩ নভেম্বর জারি করা ওই আদেশ শুক্রবার (৬ নভেম্বর) বাতিল করে নতুন...
অসুস্থ প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর সরকারি বাসভবনে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১...
সিলেটের কানাইঘাটে সুরমা সেতুর নিচে পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা থেকে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়েছে। পুলিশের...