নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শন করলেন সিসিক প্রশাসক

post-title

ছবি সংগৃহীত

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিসিক নগরবাসীর সবার প্রতিষ্ঠান। সীমিত আয় দিয়েও নগরীর সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে সিটি করপোরেশন।

সোমবার (৯ নভেম্বর) বাদ আসর সিলেট নগরের নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে সিসিক প্রশাসক মসজিদের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নয়াসড়ক জামে মসজিদের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সেগুলো সমাধানে বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণের আশ্বাস দেন তিনি।

মসজিদ পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে স্থানীয় মুসল্লিরা প্রশাসকের এ উদ্যোগকে সাধুবাদ জানান। একই সঙ্গে মসজিদের উন্নয়নে সিটি করপোরেশনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

এ সময় সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা, নয়াসড়ক জামে মসজিদের মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে সিসিক প্রশাসক হযরত মানিকপীর (রহ.) কবরস্থান পরিদর্শন করেন।

এসএ/সিলেট