ছাতকে হাসানাইন তাহফিজুল কুরআন...
সুনামগঞ্জের ছাতকে দ্বীনি শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার...
ছবি সংগৃহিত
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৬৬ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
জব্দকৃত মদগুলোর সিজারমূল্য প্রায় ২ লাখ ৪৯ হাজার টাকা। শনিবার (৩০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি এই তথ্য নিশ্চিত করে।
বিজিবি জানায়, শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ২টায় সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডুলুরা এলাকায় নারায়নতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১২/১০ থেকে ২০০ গজ ভেতর মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে যার আনুমানিক মূল্য ২ লাখ ২ হাজার ৫০০ টাকা।
একই রাতে সাড়ে ১০টার দিকে তাহিরপুর উপজেলার বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় চাঁনপুর বিওপি’র সদস্যরা সীমান্ত পিলার ১২০২/৭—এস থেকে ১৫০ গজ ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ৩১ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার সিজার মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা। দুইটি অভিযানে মোট ১৬৬ বোতল ভারতীয় মদ জব্দ হয়। জব্দকৃত মদগুলোর সিজারমূল্য প্রায় ২ লাখ ৪৯ হাজার টাকা।
নামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত মদ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হচ্ছে।’
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতকে দ্বীনি শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার...
সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতার...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে কিশোর গ্যাংয়ের বিস্তার, রাজনৈতিক কর্মকাণ্ডে অপ্রাপ্তবয়স্কদের...
সুনামগঞ্জের ছাতক উপজেলায় আগামী শনিবার (১৪ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গোবিন্দগঞ্জ উপকেন্দ্রের...
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও সিলেট...