দিরাইয়ে জলাশয় নিয়ে দুই গ্রামের...
সুনামগঞ্জের দিরাইয়ে জলাশয় দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে দিরাই পৌরসভার ঘাগটিয়া ও...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের ধর্মপাশায় সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বাদশাগঞ্জ বাজারে অবস্থিত কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় কয়েকটি চেয়ার ও টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে মুখোশ পরা কয়েকজন ব্যক্তি বাদশাগঞ্জ বাজারে অবস্থিত সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এসে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার ও টেবিল ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তাঁরা ঘটনার প্রতিবাদে বাজারে বিক্ষোভ মিছিল বের করেন।
সেলবরস ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু জানান, বাজারের পাহারাদারের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, মুখোশ পরা কয়েকজন ব্যক্তি কার্যালয়ে এসে আগুন ধরিয়ে দ্রুত চলে যান। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এ ঘটনায় আওয়ামী লীগের দোসররা জড়িত বলে দাবি করেন জুলফিকার আলী ভুট্টু। তিনি বলেন, দলের কার্যালয়ে এ ধরনের অগ্নিসংযোগ অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আগুনে কার্যালয়ের কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের দিরাইয়ে জলাশয় দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে দিরাই পৌরসভার ঘাগটিয়া ও...
সুনামগঞ্জের ধর্মপাশায় সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বাদশাগঞ্জ বাজারে অবস্থিত কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায়...
সুনামগঞ্জের ছাতকে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লুৎফুর রহমান (৩৯) নামে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন। শুক্রবার রাতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে...
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়ালেখায় উৎসাহ প্রদান এবং প্রতিভাবান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে সুনামগঞ্জের ছাতকে ছমরুমিয়া ও মদরিছ মাস্টার...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়াচর বাজারে আগামী ২১ নভেম্বর নারী বাউল শিল্পিদের দিয়ে গানের আয়োজন বন্ধের দাবি জানিয়েছে মানবকল্যাণ...