আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের...
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা...
ছবি সংগৃহিত
কৃষকের উৎপাদিত আমন ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি ধান সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা যেন তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, তা গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক সহসভাপতি আলমগীর হোসেন ভুঁইয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাজেদা বেগম, খাদ্যগুদাম কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান, সাংবাদিক মহি উদ্দিন রিপন ও উপজেলা জাসাসের সদস্যসচিব সালমান হোসাইন প্রমুখ।
উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। এতে কৃষকরা সরকারি নির্ধারিত দামে তাঁদের উৎপাদিত ধান বিক্রির সুযোগ পাবেন।
এসএ/সিলেট
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা আরও কমে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত...
দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারসহ দেশের পাঁচ জেলার চা-বাগানগুলোতে একযোগে...
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-বি-৭৭) নির্বাচন-২০২৬। শনিবার (২৮ নভেম্বর) দেশের পাঁচ জেলার ১৬৭টি চা-বাগানে একযোগে এ...
মৌলভীবাজারের কুলাউড়ায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা...