কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহের...
মৌলভীবাজারের কুলাউড়ায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা...
দুই শতাধিক কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ
ছবি সংগৃহিত
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-বি-৭৭) নির্বাচন-২০২৬। শনিবার (২৮ নভেম্বর) দেশের পাঁচ জেলার ১৬৭টি চা-বাগানে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১ লাখ ৫৩ হাজার ভোটার ২৩০টি ভোটকেন্দ্রে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে কেন্দ্রীয় কমিটি ও ভ্যালি কমিটি মিলিয়ে মোট ৩০ জন প্রতিনিধি নির্বাচিত করবেন ভোটাররা। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটি জেলার চা-বাগানের শ্রমিকরা এ নির্বাচনে ভোট দেবেন।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের শ্রীমঙ্গলস্থ কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা-বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, মৌলভীবাজার জেলার ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট ৬০ হাজার ৪৮৭ জন চূড়ান্ত ভোটার রয়েছেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৪০টি পঞ্চায়েতে ভোটার সংখ্যা ১৮ হাজার ৮২২ জন। জেলার অন্যান্য উপজেলার তুলনায় শ্রীমঙ্গলে সবচেয়ে বেশি পঞ্চায়েত ও ভোটার রয়েছেন।
শ্রীমঙ্গলের উপপরিচালক (শ্রম) মহব্বত হোসেন জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান আরও জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
দীর্ঘ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে চা-বাগান অধ্যুষিত এলাকাগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং ইউনিয়নের নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এবারের নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা...
কুলাউড়ার উন্নয়নে ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু। তিনি বলেন, এমন...
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।সোমবার (২৩...
মৌলভীবাজারের রাজনগরে সিএনজি অটোরিকশাচালক মোছব্বির মিয়া হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন আদালতে...
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয়ক কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) পৌরসভার সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতির...