মাদক ও জুয়া থেকে যুবসমাজকে...
মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে সিলেটের যুবসমাজকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলা চালুর তাগিদ দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার...
ছবি সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে সোহেল স্কয়ার রিসোর্টে নিষিদ্ধ আওয়ামী লীগের সভার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আরও দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- গোয়াইনঘাট উপজেলার লাঠি গ্রামের মৃত আসমত আলীর ছেলে মো. কাউসার আহমদ (৪৫) এবং কুনকিরি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো. হারুনুর রশিদ (৫২)। কাউসার গোয়াইনঘাট সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। হারুনুর রশিদ রুস্তমপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের পৃথক অভিযানে পশ্চিম জাফলং ইউনিয়নের একটি এলাকা থেকে কাউসার আহমদকে এবং বিছনাকান্দি এলাকা থেকে হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়। রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে নিষিদ্ধ আওয়ামী লীগের সভার কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা ছিল বলে জানিয়েছে পুলিশ।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় এর আগেও বিভিন্ন অভিযান চালিয়ে প্রায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে সভার ঘটনায় গত ১১ নভেম্বর গোয়াইনঘাট থানায় মামলা নম্বর ১১/৩৫০ দায়ের করা হয়। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় মামলাটি করা হয়।
এসএ/সিলেট
মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে সিলেটের যুবসমাজকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলা চালুর তাগিদ দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে সোহেল স্কয়ার রিসোর্টে নিষিদ্ধ আওয়ামী লীগের সভার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আরও দুই নেতাকে গ্রেফতার...
পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঢাকা থেকে সিলেটে চলে আসা নয় বছর বয়সী শিশু রাফাতুল ইসলাম সিয়ামকে উদ্ধার করে নিরাপদে অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছে কোতোয়ালী মডেল...
সিলেটের কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর...
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ (র-গোল্ড) জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫...