কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতে স্বাবলম্বী হওয়ার পথে বাংলাদেশ: ইউএনও তানিয়া

post-title

ছবি সংগৃহিত

সিলেটের কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

র‍্যালি শেষে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রাণ কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রাণিসম্পদ সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিল মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিশ্বজিৎ রায়, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন এবং খামারিদের পক্ষে মাহবুব আলম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমাইয়া ফেরদৌস বলেন, প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। শিক্ষিত তরুণ ও যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ নিয়ে নিজ নিজ এলাকায় গবাদিপশুর খামার গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ইউএনও বলেন, কানাইঘাট একটি কৃষিনির্ভর এলাকা। এখানে গবাদিপশুর খামার গড়ে তুলে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রাণ কৃষ্ণ হাওলাদার বলেন, প্রাণিসম্পদ খাতে কানাইঘাটের অগ্রগতি হচ্ছে। বর্তমান সরকার গবাদিপশু পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় খামারিরা এর সুফল পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শুক্র ও শনিবার উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গবাদিপশুর চিকিৎসাসেবা দেওয়া হবে।

এসএ/সিলেট