সুনামগঞ্জে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ...
‘রপ্তানিমুখী প্রাণি সম্পদে গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় প্রাণি সপ্তাহ ২০২৬ ইং উপলক্ষে র্যালি পরবর্তী আলোচনা...
ছবি সংগৃহিত
‘রপ্তানিমুখী প্রাণি সম্পদে গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় প্রাণি সপ্তাহ ২০২৬ ইং উপলক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রাণি সম্পদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে প্রাণি সম্পদ কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। ডা. মোহাম্মদ মিলন মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাইফুর রহমান, খামারীদের পক্ষে বক্তব্য রাখেন মো. সাদেকুর রহমান, মঞ্জুর এলাহী শাহীন প্রমুখ। প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে কার্যালয় প্রাঙ্গনে মেলার আয়োজন করা হয়।
২৪টি প্রদর্শনী স্টল বসে কার্যালয় প্রাঙ্গনে। প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান মেলায় প্রদর্শিত স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং খামারীদের সাথে কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জ একটি সম্ভাবনাময় বন্যা প্রবণ এলাকা। এ জেলায় হাঁস পালনের যথেষ্ট সুযোগ রয়েছে।
গোবাদি পশুও যথেষ্ট পালনের সুযোগ সুবিধা আছে। সম্মানিত খামারীরা আগ্রহ নিয়ে পশুপালন ইত্যাদি কাজে নিয়োজিত থাকলে নিজেদের উন্নয়ণের পাশাপাশি জেলাকে এগিয়ে নিতে পারেন। এ ব্যাপারে আমি ইচ্ছুক খামারী ভাইদের নিজেদের লাভবান হওয়ার পথ বেছে নিতে পরাপর্শ দিচ্ছি। আলোচনা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সায়মন। গীতা পাঠ করেন সুমারাণী তালুকদার। অনুষ্ঠানটি সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণি সম্পদ কার্যালয় যৌথভাবে আয়োজন করে। এসময় জেলার ১২টি উপজেলার প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
‘রপ্তানিমুখী প্রাণি সম্পদে গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় প্রাণি সপ্তাহ ২০২৬ ইং উপলক্ষে র্যালি পরবর্তী আলোচনা...
সিলেটের বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের নোয়াগাঁও তেঘরী গ্রামের মুরব্বি, ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তাজিদুল ইসলামের নানা আলতাব...
ছাতকে মামলার প্রধান আসামির দাওয়াতে ওসি, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ এই শিরনামে দৈনিক সিলেট বাণী অনলাইনে প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ‘দৈনিক...
সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
নিজের সংসার চলে চানাচুর বিক্রি করে। থাকার জন্যও নেই নিজের ঘরবাড়ি। তবু পরের সম্পদের প্রতি কোনো লোভ নেই তাঁর। কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার মালিকের...