সিলেটে রংপুরকে হারিয়ে অষ্টমবারের মতো...
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। মঙ্গলবার শেষ...
জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
ছবি সংগৃহিত
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলাকে শুধু বিনোদন নয়, পেশা হিসেবে গ্রহণের উপযোগী পরিবেশ তৈরিতেও কাজ চলছে। এ লক্ষ্যে মহানগরের প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা রয়েছে। সিটি করপোরেশন সে অনুযায়ী কাজ করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী সিলেট সিটি করপোরেশন দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরভবন সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সিসিক প্রশাসক বলেন, দীর্ঘদিন সিলেটে খেলাধুলার অনুকূল পরিবেশ ছিল না। ফলে সম্ভাবনাময় অনেক তরুণ খেলাধুলায় নিজেদের প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পাননি। আমরা সেই পরিস্থিতির পরিবর্তন করতে চাই। খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা এবং তরুণদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছি।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অতীতে খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ ও পরিবেশ খুব একটা ছিল না। বর্তমান সরকার চায়, তরুণেরা খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন। সে লক্ষ্য সামনে রেখেই খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটের তরুণেরাও যাতে এ সুযোগ কাজে লাগাতে পারেন, সে জন্য সিটি করপোরেশন কাজ করছে।
তিনি আরও বলেন, সিলেট সিটি করপোরেশন জনগণের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। নগরীর সার্বিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলার প্রসারেও এ প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে। সিলেট যাতে সব ধরনের খেলাধুলায় এগিয়ে যেতে পারে এবং এখানকার খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারেন, সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।
অনুষ্ঠানে সিসিকের সচিব মো. আশিক নূর, লাইসেন্স অফিসার রুবেল আহমদ নান্নুসহ সিলেট সিটি করপোরেশন দলের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (২৭ নভেম্বর) থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
এসএ/সিলেট
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। মঙ্গলবার শেষ...
সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের রেকর্ড গড়া ব্যাটিংয়ে হার এড়িয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও ৮২ রান করেন...
সিলেট টেস্ট ড্র হয়েছে। শেষ দিনে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হয়ে যাওয়ায় জয়-পরাজয় ছাড়াই শেষ হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার...
সিলেটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি ড্র হয়েছে।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে সিলেট জেলা স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ নভেম্বর) বিকেল...