ওসমানী বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ...
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ (র-গোল্ড) জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫...
জেদ্দা থেকে আসা ফ্লাইটে যৌথ অভিযান
ছবি সংগৃহিত
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ (র-গোল্ড) জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দর কাস্টমসের যৌথ অভিযানে এসব স্বর্ণ জব্দ করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৬ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় এনএসআই ও ওসমানী বিমানবন্দর কাস্টমসের সমন্বয়ে ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। অভিযানে ওই ফ্লাইটের ৮ যাত্রীর কাছ থেকে মোট ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা। এ ঘটনায় পরবর্তী সময়ে ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ (র-গোল্ড) জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫...
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে মানব পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময়...
সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে ফয়জুল হক (৬০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের একটি...
সিলেটের জৈন্তাপুরে প্রাচীন জৈন্তিয়া রাজ্যের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে উদ্যোগ নিচ্ছে সরকার। ঐতিহাসিক স্থাপনাগুলো সংস্কার ও...