সুনামগঞ্জে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ...
‘রপ্তানিমুখী প্রাণি সম্পদে গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় প্রাণি সপ্তাহ ২০২৬ ইং উপলক্ষে র্যালি পরবর্তী আলোচনা...
খাল খননের সময় ওড়নার টাকা নেওয়ার অভিযোগ, কথা-কাটাকাটির একপর্যায়ে হামলা; হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
তাজিদুল ইসলাম
সুনামগঞ্জের ছাতকে টাকা নিয়ে বিরোধের জেরে জামাল উদ্দিনের ছুরিকাঘাতে হানিফা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চরমহল্লা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরদুর্লভ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে খাল খননের সময় হানিফা বেগমের সাথে থাকা ১ হাজার ৫০০ টাকা জামাল উদ্দিন নিয়ে গেছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জামাল উদ্দিন ছুরি দিয়ে হানিফা বেগমকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হানিফা বেগম চরদুর্লভ গ্রামের লাল মিয়ার স্ত্রী। অভিযুক্ত জামাল উদ্দিন একই গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে। সম্পর্কে তিনি নিহত হানিফা বেগমের ভাতিজা।
ঘটনার খবর পেয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে ওসি জানান, নিহতের স্বজনরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিএ/ছাতক
‘রপ্তানিমুখী প্রাণি সম্পদে গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় প্রাণি সপ্তাহ ২০২৬ ইং উপলক্ষে র্যালি পরবর্তী আলোচনা...
সিলেটের বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের নোয়াগাঁও তেঘরী গ্রামের মুরব্বি, ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তাজিদুল ইসলামের নানা আলতাব...
ছাতকে মামলার প্রধান আসামির দাওয়াতে ওসি, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ এই শিরনামে দৈনিক সিলেট বাণী অনলাইনে প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ‘দৈনিক...
সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
নিজের সংসার চলে চানাচুর বিক্রি করে। থাকার জন্যও নেই নিজের ঘরবাড়ি। তবু পরের সম্পদের প্রতি কোনো লোভ নেই তাঁর। কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার মালিকের...