জন্মভূমির জন্য রহমতের ছায়া হয়ে থাকতে তালামীয কর্মীদের প্রতি আহ্বান জানালেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

post-title

ছবি সংগৃহিত

প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হয়ে থাকতে এবং পরস্পরকে স্নেহ-মমতার বন্ধনে আবদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা, অসহায়দের সেবা এবং দ্বীনি খেদমতে আত্মনিয়োগের পাশাপাশি সব ধরনের ফিতনা থেকে দূরে থাকতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট বিভাগীয় সদস্য সম্মেলন বাস্তবায়ন কমিটি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার জন্য আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) সারা জীবন দোয়া করেছেন। শত শত বুযুর্গানে কেরাম, বিশেষ করে সায়্যিদ ছাহেবগণের দোয়ার ছায়ায় রয়েছে এ সংগঠন। তালামীযের কর্মীদের তিনি রোহিঙ্গা ক্যাম্পে অসহায় মানুষের সেবায় নিরলসভাবে কাজ করতে দেখেছেন। আরাকান থেকে বিপুলসংখ্যক মানুষ বসতবাড়ি ছেড়ে অসহায় অবস্থায় বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় তারা সেবামূলক কাজে এগিয়ে এসেছিলেন। অসহায় মানুষের খেদমতে যেখানেই যাওয়া হয়, সেখানে তালামীযের কর্মীদের সহযোগিতামূলক ভূমিকা দেখা যায়।

তিনি তালামীয কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হয়ে থাকবেন। পরস্পরকে স্নেহ-মমতার বন্ধনে আবদ্ধ রাখবেন এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, যেন আমরা মানুষকে ভালোবাসতে পারি।

তিনি আরও বলেন, কোনো ধরনের ফিতনায় জড়ানো যাবে না। কাজের গ্রহণযোগ্যতার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে এবং নিজেদের ত্রুটি-বিচ্যুতির জন্য ইস্তেগফার করতে হবে। যাদের মা-বাবা জীবিত আছেন, তাঁদের সেবা করতে হবে। তাঁরা দুনিয়া থেকে চলে গেলে তাঁদের জন্য দোয়া ও দান-সদকা করতে হবে। কুরআনের খেদমতে নিয়োজিত ইয়াকুবিয়া বোর্ডকে সহযোগিতা এবং ইলমে কিরাতের খেদমতে আত্মনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, কুরআনের খেদমতের মাধ্যমে ইহকাল ও পরকালে সফলতা অর্জন সম্ভব। একইভাবে লতিফি হ্যান্ডসের সমাজসেবামূলক কার্যক্রমেও সহযোগিতা করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, সত্তরের দশকে তাগুতি মতবাদ ও বিভিন্ন বাতিল মতবাদের প্রচার বেড়ে গেলে ছাত্রসমাজকে দ্বীনের মূল ধারায় অবিচল রাখতে আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.) ঐতিহাসিক উদ্যোগ হিসেবে তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা, ইসলামী তাহযিব-তামাদ্দুন রক্ষা, মূর্তিবিরোধী ও নাস্তিকতাবিরোধী আন্দোলন, ইসলামী শিক্ষার প্রসার এবং মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা রক্ষায় ভূমিকা রেখে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের ইসলামী আন্দোলনে তালামীযের অবদান দেখে একটি পক্ষ হিংসাবশত সংগঠনটির বিরুদ্ধে নানা অপবাদ ছড়াচ্ছে। এসব অপপ্রচারে কান না দিয়ে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে সংগঠনের কর্মীদের।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মারুফ আহমদ ও অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন বিভাগের ডিন অধ্যাপক ড. আব্দুর রহমান আনওয়ারী, সেন্ট্রাল উইমেন্স কলেজ সিলেটের অধ্যক্ষ কবি কালাম আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল হায়দার, মহাখালী দারুল উলুম হোসাইনিয়া কামিল মাদরাসা ঢাকার অধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলাম আল মারুফ, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা গুফরান আহমদ চৌধুরী, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো. আলমগীর হোসেন, মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, মাওলানা আজির উদ্দিন পাশা, মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা মুফতি বেলাল আহমদ, মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা মুহা. আতাউর রহমান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ এবং সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা হুমায়ূনুর রহমান লেখন।

সম্মেলনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলম, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শিহাবুর রহমান চৌধুরী, জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান এবং শাহচান্দ শাহকালু ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মুক্তাদির খান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমদ, সহসাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহেদুর রহমান, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সিলেট জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেহ উদ্দিন কাওছার, সাবেক কেন্দ্রীয় সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, আব্দুস সামাদ আজাদ, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক হাফিজ তৌরিছ আলী, কেন্দ্রীয় অফিস সম্পাদক জিল্লুর রহমান, সহঅফিস সম্পাদক উবায়দুর রহমান শাহান, প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সহপ্রশিক্ষণ সম্পাদক ছাদেকুর রহমান, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবু হেনা ইয়াছিন, সহতথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, আব্দুল্লাহ আল মামুন, স্কুল ও কলেজবিষয়ক সম্পাদক জুবেল আহমদ, সহস্কুল ও কলেজবিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, কেন্দ্রীয় সদস্য এম শামছ উদ্দিন, মো. মাহমুদুল হাসান, রেজাউল ইসলাম, মাহবুব খান, আহমদ আল মনজুর ও মো. জায়দুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ, মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মহসিন আহমদ, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমরান আহমদ সুফি, সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক, শাবিপ্রবি সভাপতি জিবান আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সভাপতি কাজী আহবাব দস্তগীর, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ নাসির উদ্দিন, কিশোরগঞ্জ জেলা সভাপতি আরিফুল হোসাইন, হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সভাপতি আব্দুল আহাদ আকবর, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আমিমুল এহসান জাবির, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আজির উদ্দিন, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং প্রাইভেট ইউনিভার্সিটি জোন সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ প্রমুখ।

এসএ/সিলেট