কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয়ক কমিটির সভা অনুষ্ঠিত

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয়ক কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) পৌরসভার সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তার।

সভায় বক্তব্য রাখেন কুলাউড়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম খসরু, ছামছুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাবের  আহব্বায়ক কমিটির সদস্য  নাজমুল বারী সোহেল, ব্যবসায়ী নেত্রী সুফিয়া রহমান ইতি।

এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সমাজকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় পৌরসভার বিভিন্ন নাগরিক সমস্যা, নগর উন্নয়ন এবং নাগরিক সেবা কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়।


এসএ/সিলেট