নারীশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে...
শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে শিক্ষকদের বেতন, সামাজিক মর্যাদা ও চাকরির নিশ্চয়তা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়...
হোমিও চিকিৎসার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: সিসিক প্রশাসক
ছবি সংগৃহীত
হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার প্রসার, মানসম্মত শিক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেছেন, দেশের স্বীকৃত চিকিৎসাব্যবস্থার অংশ হিসেবে হোমিওপ্যাথিক চিকিৎসার শিক্ষা, গবেষণা ও চর্চার মানোন্নয়নে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন।
রোববার (১৫ নভেম্বর) ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন শাহপরান থানা কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে অনেক জটিল রোগে আক্রান্ত মানুষ উপকৃত হচ্ছেন। সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে রোগীরা অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে চিকিৎসা নিতে আসেন।
এ চিকিৎসাব্যবস্থা নিয়ে সমাজে নানা ধরনের ধারণা থাকলেও দীর্ঘদিন ধরে অনেক চিকিৎসক এ পদ্ধতিতে রোগীদের সেবা দিয়ে আসছেন। সিলেটেও এমন চিকিৎসক রয়েছেন, যাঁদের কাছে দূর-দূরান্ত থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন।
তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞানের অন্যান্য শাখার মতো হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রেও প্রাতিষ্ঠানিক শিক্ষা, গবেষণা ও দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ। সিলেটে এ চিকিৎসাব্যবস্থার শিক্ষা ও চর্চার সুযোগ রয়েছে। তবে এ খাতে আরও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
হোমিওপ্যাথিক চিকিৎসকদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরে সিসিক প্রশাসক বলেন, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের এগিয়ে আসা উচিত। তাঁরা চাইলে নিয়মিত বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করতে পারেন। সেখানে একাধিক চিকিৎসক একসঙ্গে রোগী দেখার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে পারেন। এতে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত।
রোটারিয়ান ফয়সাল মাহমুদ খানের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, সাবেক কাউন্সিলর দেলওয়ার হোসেন নাদিম ও জয়নাল আবেদীন এবং ডা. ইমদাদুল হক, ডা. শফিকুল হক ও ডা. নাজমুল হক প্রমুখ।
এসএ/সিলেট
শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে শিক্ষকদের বেতন, সামাজিক মর্যাদা ও চাকরির নিশ্চয়তা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়...
সিলেটের কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত...
সিলেট মহানগরে অভিযানে আটক ব্যাটারিচালিত অবৈধ রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম নির্দিষ্ট শর্তে মালিক বা চালকদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সিলেট...
দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ মো. আশরাফ আলী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার মোমিনখলা এলাকার ফেঞ্চুগঞ্জ...
সিলেটে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল...