জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বৃদ্ধ...
কহেল রানা চৌধুরী :: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ঘরে থাকা বৃদ্ধ স্বামী-স্ত্রীকে শারীরিক নির্যাতন করে স্বর্ণালংকার, নগদ...
ফাইল ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত সোমবার (১৬ নভেম্বর) সিলেট সফরে আসছেন। সফরকালে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে EEG প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন, নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট পরিদর্শন এবং জেলার স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল ৭টা ১৫ মিনিটে আকাশপথে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল ৮টা ৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা হবেন। সকাল সাড়ে ৮টায় সার্কিট হাউসে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।
সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নয়াবাজারে ফরহাদ মেমোরিয়াল ইসলামিক একাডেমির উদ্দেশে যাত্রা করবেন প্রতিমন্ত্রী। সেখানে সকাল ১১টায় তাহফিদা রাকিব ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ মেডিকেল মিশন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
দুপুর ১২টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হবেন প্রতিমন্ত্রী। সেখানে দুপুর ১টায় EEG প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। পরে দুপুর ২টায় হাসপাতালের ইউনিসেফ-সহায়তাপুষ্ট নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট ও মাদার স্ক্যান পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।
দুপুর আড়াইটায় সিলেট সার্কিট হাউসে উপস্থিতি ও মধ্যাহ্নভোজের পর বিকেল ৩টায় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিলেট জেলা ও উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রতিমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, বিকেল পৌনে ৪টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকেল সাড়ে ৪টায় আকাশপথে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ এবং বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এসএ/সিলেট
কহেল রানা চৌধুরী :: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ঘরে থাকা বৃদ্ধ স্বামী-স্ত্রীকে শারীরিক নির্যাতন করে স্বর্ণালংকার, নগদ...
নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে। জনসাধারণের চলাচল সহজ করা, যানজট কমানো ও সড়কের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ...
সিলেট নগরীর রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে নিহত এমএ সাত্তারের পরিবার। হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারায় দেওয়া...
সিলেটের বিয়ানীবাজারে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দেড় মাস পর এজাহারভুক্ত প্রধান আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৪ নভেম্বর) ঢাকার...
সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে...