কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক...
নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে। জনসাধারণের চলাচল সহজ করা, যানজট কমানো ও সড়কের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ...
ছবি সংগৃহীত
কহেল রানা চৌধুরী :: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ঘরে থাকা বৃদ্ধ স্বামী-স্ত্রীকে শারীরিক নির্যাতন করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে স্বজনরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গত শনিবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার শাহগলী বাজারসংলগ্ন বোরহানপুর গ্রামে সাবেক সৌদি প্রবাসী জগলুর রহমান চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ডাকাতরা বাড়িতে ঢুকে জগলুর রহমান ও তাঁর স্ত্রীকে শারীরিক নির্যাতন করে। এ সময় প্রবাসে থাকা তাদের একমাত্র ছেলে মোবাইল ফোনে সিসি ক্যামেরার দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে দেশে আত্মীয়স্বজনদের ফোন করেন।
তাদের দ্রুত উদ্ধারের অনুরোধ জানান তিনি। পরে আত্মীয়স্বজনরা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। প্রাথমিক তথ্য অনুযায়ী, ডাকাতরা বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে।
এ বিষয়ে জানতে জকিগঞ্জ থানায় ফোন করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে একজন জানিয়েছেন, পুলিশ সেখানে পৌঁছে ঘটনার তদন্ত করছে।
এসএ/সিলেট
নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে। জনসাধারণের চলাচল সহজ করা, যানজট কমানো ও সড়কের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ...
সিলেট নগরীর রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে নিহত এমএ সাত্তারের পরিবার। হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারায় দেওয়া...
সিলেটের বিয়ানীবাজারে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দেড় মাস পর এজাহারভুক্ত প্রধান আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৪ নভেম্বর) ঢাকার...
সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে...
সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...