কানাইঘাটে বিজিবির অভিযানে ১২ লাখ...
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ লাখ ৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা...
ছবি সংগৃহীত
নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাতজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
রবিবার (১৫ নভেম্বর) নগরীর মদিনা মার্কেট এলাকার আল মদিনা আবাসিক এলাকা ও রিকাবীবাজারের স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল মদিনা মার্কেটের আল মদিনা আবাসিক এলাকায় অভিযান চালায়।
এ সময় ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে চারজন আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু।
আটক ইমরান আহমদ সিলেটের জালালাবাদ থানার টুকেরবাজারের নোয়াগাঁও গ্রামের আফতাব আলীর ছেলে। বর্তমানে তিনি এয়ারপোর্ট এলাকার জালালাবাদ আবাসিক এলাকায় বসবাস করেন। অপরজন ইমরান আহমদ নেত্রকোনার খালিয়াজুরী থানার বলদী গ্রামের সুহেল আহমদের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর আল মদিনা আবাসিক এলাকার কামাল মিয়ার বাসায় থাকেন।
অন্যদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে রিকাবীবাজার পয়েন্টসংলগ্ন স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মো. মাহমুদুর রহমান নামে একজনকে আটক করে পুলিশ। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার নরসিংহপুর গ্রামের ফারুক আহমেদ এর ছেলে।
বর্তমানে তিনি নগরীর লামাবাজার এলাকায় বসবাস করেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ লাখ ৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা...
নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাতজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) নগরীর মদিনা মার্কেট এলাকার আল মদিনা...
সিলেটে সোমবার থেকে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি নিয়ে মালিক-শ্রমিক সংগঠনগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। তিন দফা দাবিতে...
শিক্ষকদের ত্যাগ, দায়িত্ববোধ ও আদর্শ ধারণ করে দি এইডেড হাই স্কুলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক...
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত সোমবার (১৬ নভেম্বর) সিলেট সফরে আসছেন। সফরকালে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ...