ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি...
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৮৬ কোটি মার্কিন ডলার,...
জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া হাজির করায় সংসদ সদস্য তাহসিনা রুশদীর উদ্বেগ
ছবি সংগৃহীত
বিগত ১৬-১৭ বছরে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা, রাজনৈতিক নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র আদালতে উপস্থাপন করছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে সিলেট-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী এসব কথা বলেন।
জিয়াউল আহসানকে আদালতে হাজির করার সময় হাতকড়া ও ডাণ্ডাবেড়ি না পরানোর ঘটনায় সংসদ সদস্যের উদ্বেগের জবাবে মন্ত্রী বলেন, আদালত অঙ্গনে একজন আসামিকে নিয়ে যাওয়ার সময় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তাঁরও নজরে এসেছে। বিষয়টি সরাসরি আইন মন্ত্রণালয়ের আওতাভুক্ত না হলেও ঘটনা জানার পর সংশ্লিষ্ট আসামিকে একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে নেওয়া প্রয়োজন, সেভাবেই নিয়ে গিয়ে ফেরত পাঠানো হয়েছে। ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও নিশ্চয়তা দেন তিনি।
আইনমন্ত্রী বলেন, কোনো বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। কোনো নির্দিষ্ট রায়ের প্রত্যাশা না করে ন্যায়বিচারের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা আসামিদের বিরুদ্ধে সব ধরনের সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হচ্ছে। এসব প্রমাণ যেকোনো দেশের আদালত বা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে ন্যায়বিচারের ভিত্তিতে অপরাধীদের সাজা দেওয়ার মতো যথেষ্ট উপাদান রয়েছে।
তিনি বলেন, বিগত ১৬-১৭ বছরে দেশে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা ও রাজনৈতিক নিপীড়নের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা চোখ, হাত, কানসহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
আইনমন্ত্রী জানান, বিগত ১৬ বছরের গুম-খুন, রাজনৈতিক নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে এবং চিফ প্রসিকিউটরের সমন্বয়ে তদন্ত দল বিভিন্ন জেলায় যাবে।
এ সময় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার তদন্তে সহযোগিতার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, তদন্ত দল জেলায় জেলায় গেলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও রাজনৈতিক কর্মীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে। কোথায়, কার ইন্ধনে বা প্রশ্রয়ে এসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সে বিষয়ে তদন্ত কর্মকর্তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আদালত অঙ্গনে অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে খুনের মামলায় অভিযুক্ত মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করার ঘটনায় সংসদে উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদী। এ বিষয়ে তিনি আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন।
সংসদ সদস্য বলেন, জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিচার চলছে। গত বৃহস্পতিবার তাঁকে হাজিরার জন্য আদালতে নেওয়ার সময় একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তাঁর অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যদেরও প্রটোকল দেওয়ার মতো মনে হয়েছে।
তিনি বলেন, খুনের মামলার একজন অভিযুক্তকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি ছাড়া আদালতে নেওয়া হয়েছে। হাতকড়া পরতে অস্বীকৃতি জানালেও তাঁকে তা পরানো হয়নি। এ ধরনের ঘটনা তাঁকে এবং এ বিষয়ে উদ্বিগ্ন অনেক পরিবারকে মর্মাহত ও আতঙ্কিত করেছে।
এসএ/সিলেট
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৮৬ কোটি মার্কিন ডলার,...
চলতি মাসের শেষ দিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে এক হাজার থাকবেন ‘জুলাই যোদ্ধা’। এসব কর্মীর...
দেশের প্রতিটি ইউনিয়নের একটি করে প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবে না।’তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দেশে আবারও ষড়যন্ত্র...
আগামী ডিসেম্বর মাসে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম কয়েকটি ফ্লাইট চালুর প্রত্যাশা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল...