কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবে না।’তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দেশে আবারও ষড়যন্ত্র...
ফাইল ছবি
দেশের প্রতিটি ইউনিয়নের একটি করে প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এ কর্মসূচির আওতায় অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ পাবেন সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা। সরকারের এ সিদ্ধান্ত সিলেটের ইউনিয়নগুলোতেও বাস্তবায়ন করা হবে।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। ৮ নভেম্বর জারি করা চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকদের কাছেও পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, গত ৭ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়। গ্রামীণ জনপদে দিনরাত আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতি দিতে ওই সমাবেশে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে ওই সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করতে হবে। রোপণ করা গাছগুলো ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচির আওতায় পরিচালিত হবে।
নির্দেশনায় সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশ বণ্টনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। বাকি ৬০ শতাংশ ওই ইউনিয়নের পরিবেশের অনুকূল বিভিন্ন কার্যক্রমে ব্যয় করতে হবে।
স্থানীয় সরকার বিভাগের চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ উপজেলার প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে এ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নের পর স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতেও বলা হয়েছে।
এসএ/সিলেট
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবে না।’তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দেশে আবারও ষড়যন্ত্র...
আগামী ডিসেম্বর মাসে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম কয়েকটি ফ্লাইট চালুর প্রত্যাশা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল...
সিলেটসহ সারাদেশে আগামী চার দিন গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও...
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর)...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্তিযুদ্ধের চেতনা কিংবা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে কোনো ধরনের ব্যবসা করতে চায় না...