নতুন প্রজন্মকে জাতীয় বিপ্লব ও...
নতুন প্রজন্মের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...
শিক্ষা, গবেষণা ও নগর উন্নয়নে সহযোগিতার আলোচনা
ছবি সংগৃহীত
সিলেটের নগর উন্নয়ন পরিকল্পনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।
এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
রোববার (৮ নভেম্বর) দুপুরে শাবিপ্রবির উপাচার্য ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে সিউক চেয়ারম্যানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণার সুযোগ সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং সিলেটের সার্বিক উন্নয়নে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সিউক চেয়ারম্যানকে অবহিত করেন। পাশাপাশি শিক্ষা ও গবেষণার উন্নয়নে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে শাবিপ্রবি অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে সিলেটের নগর উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগাতে চায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ।
বৈঠকে সিউকের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
নতুন প্রজন্মের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগ...
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী। পাসের হার ও...
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে শনিবার (৩১ অক্টোবর)। এদিন সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের গ্রিন আর্কিটেকচার সেল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্য...