সিলেট-সুনামগঞ্জ সড়কে ডিবির অভিযান,...
নগরীর জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭৭ পিস ইয়াবাসহ আফাজ উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা...
সিলেটে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
ছবি সংগৃহীত
পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রতিটি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নির্ভরযোগ্য পরিসংখ্যানের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
তিনি বলেছেন, অতীতের তথ্য-উপাত্ত বিশ্লেষণ ছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা যথাযথভাবে প্রণয়ন করা সম্ভব নয়। সঠিক পরিসংখ্যান ছাড়া কোনো পরিকল্পনাই কার্যকর ও সফল হতে পারে না।
রোববার (৮ নভেম্বর) জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান-টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্যে বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিস যৌথভাবে এ সভার আয়োজন করে।
বিভাগীয় কমিশনার বলেন, পরিসংখ্যানের ক্ষেত্রে তথ্যের নির্ভুলতা এবং বিভিন্ন দপ্তরের তথ্য-উপাত্তের মধ্যে সামঞ্জস্য থাকা অত্যন্ত জরুরি। একই বিষয়ে বিভিন্ন দপ্তরের পরিসংখ্যানে অমিল থাকলে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে জটিলতা তৈরি হয়। এ ধরনের তথ্যগত অসামঞ্জস্য দূর করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে জনবল সংকট পরিসংখ্যান কার্যক্রমের অন্যতম চ্যালেঞ্জ। অনেক উপজেলায় পরিসংখ্যান অফিসে প্রয়োজনীয় জনবল না থাকায় তথ্য সংগ্রহ ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ সমস্যা কাটিয়ে উঠতে মাঠপর্যায়ে কার্যকর তথ্য সংগ্রহ নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।
নির্ভুল ও গ্রহণযোগ্য পরিসংখ্যান প্রণয়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সিলেট বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মোহাম্মদ আজাদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আজিজুল বাতেন এবং জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. কামাল উদ্দিন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
নগরীর জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭৭ পিস ইয়াবাসহ আফাজ উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা...
"করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।...
সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। তিনি বলেছেন,...
সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্য ও চেতনাকে ধারণ করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।...
জিয়াউর রহমানের নাম ও জিয়া পরিবারের পরিচয় মুছে ফেলার চেষ্টা করা ব্যক্তিরা এখন দেশে নেই বলে মন্তব্য করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তিনি...