পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, বাড়ছে নাগরিক...
সিলেট জেলায় নতুন একটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। জেলার জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সিলেটে পৌরসভার সংখ্যা...
ফাইল ছবি
সিলেট জেলায় নতুন একটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। জেলার জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সিলেটে পৌরসভার সংখ্যা পাঁচ থেকে বেড়ে ছয়টি হবে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় জৈন্তাপুর পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়।
একই সভায় বগুড়া জেলার মোকামতলা পৌরসভা গঠন, নতুন দুটি থানা স্থাপন, একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করার মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে আরও এক ধাপ এগোল সীমান্তবর্তী এ উপজেলা। এর আগে গত ৯ জুলাই স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে জৈন্তাপুর উপজেলার নির্ধারিত পল্লী এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় জানানো হয়। পরবর্তী সময়ে ১৫ অক্টোবর চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এবং ১৭ অক্টোবর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় তা প্রকাশিত হয়। এর মাধ্যমে পৌরসভা গঠনের আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আসে।
চূড়ান্ত প্রজ্ঞাপন অনুযায়ী, জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের নির্ধারিত এলাকাকে শহর এলাকা ঘোষণা করা হয়। এর আওতায় নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী মৌজা এবং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল মৌজার নির্ধারিত দাগ অন্তর্ভুক্ত রয়েছে।
জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল ইসলাম চৌধুরীর ভূমিকার কথা উল্লেখ করছেন স্থানীয়রা। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের অনেকে মনে করছেন, পৌরসভা গঠনের ফলে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে।
স্থানীয়দের প্রত্যাশা, পৌরসভা প্রতিষ্ঠিত হলে জৈন্তাপুরের সড়ক যোগাযোগ, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
এতদিন সিলেট জেলায় পাঁচটি পৌরসভা ছিল। সেগুলো হলো-কানাইঘাট, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বিশ্বনাথ ও বিয়ানীবাজার। জৈন্তাপুর যুক্ত হলে জেলার পৌরসভার সংখ্যা দাঁড়াবে ছয়টিতে।
এসএ/সিলেট
সিলেট জেলায় নতুন একটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। জেলার জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সিলেটে পৌরসভার সংখ্যা...
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ লাখ ৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা...
নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাতজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) নগরীর মদিনা মার্কেট এলাকার আল মদিনা...
সিলেটে সোমবার থেকে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি নিয়ে মালিক-শ্রমিক সংগঠনগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। তিন দফা দাবিতে...
শিক্ষকদের ত্যাগ, দায়িত্ববোধ ও আদর্শ ধারণ করে দি এইডেড হাই স্কুলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক...