সিলেটের সারদা হলে তালা, চাবি...
নগরীর সারদা স্মৃতি হলে তালা ঝুলিয়ে দিয়েছেন জেলা ও মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার...
ছবি সংগৃহীত
নগরীর সারদা স্মৃতি হলে তালা ঝুলিয়ে দিয়েছেন জেলা ও মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা হলটির দরজায় তালা দেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নামে রাখা সব ছবির ফ্রেম অপসারণ করেন তারা।
এ সময় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জাসাস নেতারা অভিযোগ করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সংগঠনটির দুই নেতা শামসুল ইসলাম সেলিম ও রজতকান্তি গুপ্ত এই সংগঠনটিকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত করেছিলেন।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা খবর পাচ্ছিলেন, ওই নেতারা সারদা স্মৃতি হলে জড়ো হয়ে সভা করেন। তবে প্রথম দিকে তারা বিষয়টি বিশ্বাস করেননি।
জাসাস নেতারা আরও বলেন, রবিবার রাতে সেখানে সভা আয়োজনের প্রস্তুতির খবর পাওয়ার পর সোমবার তারা সারদা স্মৃতি হলে যান। সেখানে শেখ মুজিবুর রহমানের ছবিসহ তাদের ভাষায়, ‘ফ্যাসিস্টের দোসরদের’ ছবির ফ্রেম অপসারণ করেন। পরে হলে তালা ঝুলিয়ে দেন।
তারা জানান, সারদা স্মৃতি হলটি সিলেট সিটি করপোরেশনের মালিকানাধীন। হলটির চাবি সিসিক প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত প্রশাসক নেবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রায়হান। তিনি জানান, এ সময় সিলেট জেলা ও মহানগর জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
নগরীর সারদা স্মৃতি হলে তালা ঝুলিয়ে দিয়েছেন জেলা ও মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার...
সিলেট জেলায় নতুন একটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। জেলার জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সিলেটে পৌরসভার সংখ্যা...
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ লাখ ৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা...
নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাতজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) নগরীর মদিনা মার্কেট এলাকার আল মদিনা...
সিলেটে সোমবার থেকে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি নিয়ে মালিক-শ্রমিক সংগঠনগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। তিন দফা দাবিতে...