জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার এনাম ও হিসাবের ওয়াজ মাহফিল ২৫ নভেম্বর

post-title

ছবি সংগৃহীত

শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ.’র পূণ্য স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার এনাম ও হিসাবের বার্ষিক ওয়াজ মাহফিল ২৫ নভেম্বর (বুধবার) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে সভাপতিত্ব করবেন আলিমকুল শিরোমণি খলিফায়ে বায়মপুরী, জামেয়ার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী হাফিজাহুল্লাহ।

মাদরাসার নাইবে মুহতামিম ও শায়খুল হাদিস, খলিফায়ে ফেদায়ে মিল্লাত আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী দা:বা: সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম মাহফিলে উপস্থিত থাকবেন।

আমন্ত্রিত আলেমদের মধ্যে রয়েছেন শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি নুরুল হক শায়খে জকিগঞ্জী, হযরত মাওলানা উবায়দুল্লাহ ফারুক ক্বাসিমী, হযরত মাওলানা হাফিজ মাহমুদ হোসাইন (দরগাহ মাদরাসা), হযরত মাওলানা আহমদ আলী শায়খে চিল্লা, হযরত মাওলানা শফিকুল হক শায়খে সুরইঘাটি, হযরত মাওলানা হিলাল আহমদ শায়খে হরিপুরী, হযরত মাওলানা নুরুল ইসলাম শায়খে ফুড়িগ্রামী, হযরত মাওলানা মুশতাক আহমদ খান রস্তুমপুরী ও মাওলানা নজরুল ইসলাম তোয়াকুলী।

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য হযরত মাওলানা মুফতি আবুল হাসান। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ট ওয়ায়েজ হযরত মাওলানা ড. নুরুল আবসার (চট্টগ্রাম) এবং বাংলা সাহিত্যের দিকপাল ও বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা জয়নুল আবেদীন (ঢাকা)। মাদরাসা কর্তৃপক্ষ মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।




এসএ/সিলেট