বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের...
সিলেটের বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান...
নবনির্বাচিত কমিটির সদস্যদের সম্মাননা প্রদান
ছবি সংগৃহীত
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভিজ্ঞতা, কর্মদক্ষতা ও অর্জিত জ্ঞান দেশের উন্নয়ন এবং সমাজের জন্য মূল্যবান সম্পদ বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেছেন, কর্মজীবনে সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অবসর-পরবর্তী জীবনেও তাঁদের সম্মান, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে সমিতির কার্যক্রম পরিচালনার পাশাপাশি সদস্যদের কল্যাণে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিলেটের জেলা প্রশাসক ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
সমিতির সিলেট জেলা শাখার এডহক কমিটির সদস্য মো. আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মধুবন মার্কেট মসজিদের সহকারী ইমাম মাওলানা ইউনুস মাজহার। গীতা পাঠ করেন সমিতির সদস্য সঞ্জীব চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আহমদ চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, সহ-সাধারণ সম্পাদক মো. ইসহাক মিয়া, নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান খান, হাজী আব্দুল মনাফ, আবুল হোসেন এবং সমিতির সদস্য আব্দুস সামাদ, খুর্শিদা বেগম, আব্দুল মতিন, মঈনুল হক, বুরহান উদ্দিন ও ইসরাইল আলী।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও এডহক কমিটির সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান...
পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের চর্চা ছাড়া ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত...
সিলেটের কানাইঘাটে দুই মামলার পলাতক আসামি জাকারিয়াসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর...
সিলেটের জৈন্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শনিবার (১৪ নভেম্বর) অভিযান...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চলতি আমন মৌসুমে ৮৩৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের...