সিলেটে জেলা প্রশাসনের অভিযানে দুই রেস্টুরেন্টে জরিমানা

post-title

ছবি সংগৃহীত

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দক্ষিণ সুরমার ভার্থখোলা এলাকায় দুটি রেস্টুরেন্টকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভার্থখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ঢাকা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও আকদ্দছ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার লাবণ্য ইসলাম ঋতু।

জেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন রেস্টুরেন্ট ও খাদ্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হবে।

এসএ/সিলেট