সিলেটে যুবদলকে আরও বেগবান করবে...
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। বুধবার গণমাধ্যমে পাঠানো এক...
ছবি সংগৃহীত
দক্ষিণ সুরমা থানার কদমতলী ফল মার্কেট থেকে মো. জসিম উদ্দিন (২১) নামের এক যুবককে আটক করেছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তার হেফাজত থেকে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় ফলের চালান জব্দ করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, মঙ্গলবার সকাল পৌণে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। জসিম জৈন্তাপুর থানার হেমায়েতপুর এলাকার মো. শফিকুর রহমান ও পিয়ারা বেগমের ছেলে।
তার হেফাজত থেকে অবৈধ পথে নিয়ে আসা ১ হাজার ৬৫২ কেজি ভারতীয় মাল্টা যার বাজার মূল্য ৪ লাখ ৯৫ হাজার ৬শ’ টাকা ও ২৩০ কেজি পার্সিমল ফল যার বাজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা জব্দ এবং এসব পণ্য বহনের কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপ আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের (নং ২১/২৯/০৯/২৬) করে জসিমকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
এসএ/সিলেট
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। বুধবার গণমাধ্যমে পাঠানো এক...
সিলেটে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টা থেকে রাত দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা...
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দক্ষিণ সুরমার ভার্থখোলা এলাকায় দুটি রেস্টুরেন্টকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ...
দক্ষিণ সুরমা থানার কদমতলী ফল মার্কেট থেকে মো. জসিম উদ্দিন (২১) নামের এক যুবককে আটক করেছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তার হেফাজত থেকে অবৈধ পথে...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর কানিশাইল ও ঘাসিটুলা এলাকার নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন...