প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশ গঠনে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা প্রসারে সরকার সর্বোচ্চ গুরুত্ব...
ছবি সংগৃহীত
নগরীর যানজট নিরসন এবং হকারদের সমস্যা সমাধানের লক্ষ্যে হকারদের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। এ সময় তিনি সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে হকার নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা, দুর্ভোগ ও দাবি-দাওয়া তুলে ধরেন। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন হকার নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন এবং তাদের সমস্যা ও দাবিগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় নগরীর যানজট নিরসনের পাশাপাশি হকারদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে কার্যকর, বাস্তবসম্মত ও মানবিক সমাধান নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। নগরবাসীর স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার পাশাপাশি হকারদের জীবিকা ও স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটি টেকসই উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সিলেট নগরীর সৌন্দর্য, শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষার পাশাপাশি হকারদের পুনর্বাসন ও জীবিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি গ্রহণযোগ্য সমাধান প্রতিষ্ঠিত হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশ গঠনে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা প্রসারে সরকার সর্বোচ্চ গুরুত্ব...
মহানগরীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক...
মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সঙ্গে মতবিনিময় করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কোতোয়ালি থানা ও বিভিন্ন শাখার...
নগরীর যানজট নিরসন এবং হকারদের সমস্যা সমাধানের লক্ষ্যে হকারদের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। এ সময় তিনি সিলেটের...