কুয়েতে বিপুল পরিমাণ মাদক জব্দ...
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI) মাদকবিরোধী অভিযান জোরদার করে ৮টি পৃথক মামলায় ১৪ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য,...
ছবি সংগৃহীত
নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশের পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজ বাসভবন কালিঘাটে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি ভোটে হারিনি, পদত্যাগ কেন করব?’
তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, ‘এসআইআর করে ভোটারদের নাম কাটা হয়েছে। এরকম কোনো ভোটে দেখিনি। আমি ভোটে হারিনি। কেন পদত্যাগ করব। আমরা হারিনি, তাই রাজভবন কেন যাব?’ এসআইআর হলো ভোটার তালিকায় নিবিড় সংশোধন। যা নির্বাচনের আগে করা হয়েছিল। এর মাধ্যমে অনেক ভোটার তালিকা থেকে বাদ যান বলে অভিযোগ আছে।
তৃণমূলের লড়াই বিজেপির সঙ্গে ছিল না বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন মমতা। বলেন, তাদের লড়তে হয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে। এই ভোটের ভিলেন বা খলনায়ক মূখ্য নির্বাচন কমিশনার। তৃণমূলের ১০০ আসন লুট করা হয়েছে। সব তথ্য প্রমাণ রেখে দিয়েছেন। কিন্তু অভিযোগ কাকে করবেন বুঝতে পারছেন না। কারণ, সবাই বিক্রি হয়ে গেছে।
সংবাদ সম্মেলনে মততার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ডেরেক ও 'ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘দিল্লি থেকে কায়দা করেছে। আমি আগেই বলেছিলাম, ওরা কিন্তু প্রথমে বিজেপির ট্যালি দিয়ে শুরু করবে। ভোটের কাউন্টিং হয় ১৪ থেকে ১৮ রাউন্ড। প্রথম ২-৩ রাউন্ড ওরা গণনা করেছে প্ল্যান করে, যাতে ছেলেদের মনোবল ভেঙে যায়। বিজেপির গুন্ডারা সাহস পায়।’
ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে মমতা বলেন, ‘ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করাই হবে লক্ষ্য। এখন আমি মুক্ত পাখি। মানুষের সেবায় কাজ করব। রাস্তায় ছিলাম। রাস্তায় থাকব।’ ফলাফল প্রকাশের পর কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী ও নেতা রাহুল গান্ধী ফোন করেছিলেন বলে জানান মমতা।
এসএ/সিলেট
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI) মাদকবিরোধী অভিযান জোরদার করে ৮টি পৃথক মামলায় ১৪ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য,...
লন্ডনে জুলাই অভ্যুত্থানের প্রথম সারির নেতা ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে ঘিরে হট্টগোল ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ...
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, সম্প্রতি কুয়েতের বহুল প্রকাশিত দৈনিক ইংরেজি টাইমস কুয়েত- পত্রিকার প্রকাশক ও প্রধান...
আসামের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ সদস্য নিহত হয়েছেন।শনিবার (১৩ জুন) বিমানবাহিনী জানিয়েছে, নিহতরা হলেন...
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI) জানিয়েছে, অপরাধ তদন্ত বিভাগের নিবিড় নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারি সিল জালিয়াতির সঙ্গে জড়িত ৫...