বাংলাদেশ আর কতদিন এই বোঝা...
কক্সবাজারের উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এখন আর কোনো অস্থায়ী মানবিক আশ্রয়কেন্দ্র নয়। প্রায় এক দশক ধরে লাখ লাখ মানুষ সেখানে বসবাস করছে। যে সংকটকে শুরুতে...
ছবি সংগৃহীত
কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা জানতে এবং সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রবাসীদের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
রোববার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসের হলরুমে অক্টোবর মাসের এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
দূতাবাস সূত্রে জানা যায়, কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সম্পর্কে জানা, সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং দূতাবাসের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি মাসে গণশুনানির আয়োজন করা হয়। বিশেষ করে শ্রমকল্যাণ, পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান উন্নয়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গণশুনানিতে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন।
এ সময় রাষ্ট্রদূত প্রবাসীদের অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় দূতাবাস।
কুয়েতে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কর্মক্ষেত্রে হয়রানি, শ্রমসংক্রান্ত জটিলতা এবং পাসপোর্ট ও কনস্যুলার সেবা নিয়ে কোনো সমস্যা থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর সুযোগ তৈরিতে এ ধরনের গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসএ/সিলেট
কক্সবাজারের উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এখন আর কোনো অস্থায়ী মানবিক আশ্রয়কেন্দ্র নয়। প্রায় এক দশক ধরে লাখ লাখ মানুষ সেখানে বসবাস করছে। যে সংকটকে শুরুতে...
শাহজাহান সেলিম বুলবুল , কানাডা :যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশনের (বিসিএ) সাবেক সভাপতি পাশা খন্দকার এমবিই...
সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০নং দোলারবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহ্ মুহাম্মদ আফজল হোসেন বর্তমানে যুক্তরাজ্যের রাজধানী...
শাহজাহান সেলিম বুলবুল , টরন্টো ,কানাডা: বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জোরালো সমর্থন ও বৈচিত্র্যময় পরিবেশকে সঙ্গী করে টরন্টোর ওয়ার্ড ২০ (স্কারবরো...
শাহজাহান সেলিম বুলবুল , টরন্টো ,কানাডা: বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জোরালো সমর্থন ও বৈচিত্র্যময় পরিবেশকে সঙ্গী করে টরন্টোর ওয়ার্ড ২০ (স্কারবরো...