ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক...
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদের পিতা প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর...
ছবি সংগৃহিত
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদের পিতা প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর রহমানের (৯০) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় মরহুমের নিজ জন্মভূমি বাংলাদেশের সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নের বাদেপাশা হাফিজিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের ছোট ছেলে মুহাম্মদ হাফিজুর রহমান (জাভেদ )নামাজের ইমামতি করেন। জানাজা শেষে বাদেপাশা গ্রামের ডাক্তার বাড়ীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ যোহর ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠ অভারভিলিয়েস্থ মসজিদে (Mosquée, 6 Rue des Cités, 93300 Aubervilliers) মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছিল।
উল্লেখ্য, প্যারিস-১৩ মেজঁ ব্লঁশ এলাকার বাসিন্দা প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর রহমান জুলু গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৬টায় প্যারিসের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মরহুম ক্যাপ্টেন মোহাম্মদ আলীর কনিষ্ঠ পুত্র এবং একুশে পদকপ্রাপ্ত মরহুম ডা. মুজিবুর রহমান ও মরহুম ইঞ্জিনিয়ার নজিবুর রহমানের ছোট ভাই। মৃত্যুকালে তিনি দুই ছেলে (ফ্রান্স প্রবাসী মুহাম্মদ ওলিউর রহমান মুবের ও সাংবাদিক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদ) এবং তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ এই মুরব্বির প্রয়াণে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও গোলাপগঞ্জের বাদেপাশা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফেরাত কামনায় শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশের সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
এসএ/সিলেট
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদের পিতা প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর...
সিলেটের কানাইঘাটে যক্ষা, ম্যালেরিয়া ও এইচআইভি প্রতিরোধে সমন্বিত প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ...
একজন শিক্ষকের কর্মময় জীবন ও অবদান শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব...
সিলেট সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমার মুছারগাঁও হযরত শাহ মঞ্জুর (রহ.) জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট সমাজসেবী ও...
বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB) বাস্তবায়িত Anticipatory Action (AA) ও Shock-Responsive Social Protection (SRSP) প্রকল্পের কার্যক্রম, অর্জন ও...