কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের...
ছবি সংগৃহিত
সপ্তাহে তিন দিন রাত ১০টা এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। পাশাপাশি মার্কেটে সোলার প্যানেল স্থাপনে পাঁচ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে সরকার।
রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপন করতে আগ্রহী, সরকার তাদের পাঁচ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে। সোলার প্যানেলের মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এরপরও নিম্নমানের সোলার প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার কথা বলা হয়েছে।
বৈঠকে সারাদেশে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি তুলে ধরে দোকান মালিক সমিতি। বিজ্ঞপ্তিতে সমিতির পক্ষ থেকে দাবি করা হয়, অতীতের মতো এখনো সারাদেশে প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। সাধারণ মানুষ এটিকে লোডশেডিং মনে করলেও বাস্তবে তা বিদ্যুৎ বিভ্রাট বলে দাবি করে সমিতি।
সমিতির হিসাবে, একজন গ্রাহক বছরে গড়ে ১ হাজার ৯৫ বার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন, যা গ্রহণযোগ্য নয়। একই ধরনের আবহাওয়ার দেশ থাইল্যান্ডে বছরে একবার ৫ থেকে ৭ মিনিট বিদ্যুৎ বিভ্রাট হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন বলে জানায় সমিতি।
বৈঠকে প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে ভীতি ও অনাগ্রহের বিষয়টিও আলোচনায় আসে। সমিতির ভাষ্য অনুযায়ী, দুই হাজার টাকার কার্ড কিনে মিটারে রিচার্জ করার পর প্রদর্শিত অর্থের পরিমাণ অনেক কম থাকে। ম্যানুয়াল বিলের মতো পিক আওয়ার, অফ পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন খাতে অর্থ কেটে নেওয়া হয়। মিটার ভাড়া বাতিল করা হলেও এ-সংক্রান্ত পরিপত্র না থাকায় এখনো তা কাটা হচ্ছে বলেও অভিযোগ করে সমিতি।
মোবাইল ফোনে রিচার্জের উদাহরণ দিয়ে সমিতির পক্ষ থেকে প্রস্তাব করা হয়, গ্রাহক মিটারে যে পরিমাণ অর্থ রিচার্জ করবেন, মিটারে যেন সরাসরি সেই পরিমাণ অর্থই প্রদর্শিত হয়। অন্যান্য প্রযোজ্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয়ের প্রস্তাবও দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, মন্ত্রী এ প্রস্তাব গ্রহণ করেছেন। এখন থেকে গ্রাহকের রিচার্জ করা অর্থই মিটারে দেখানোর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া বাড়ি বা প্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরি হয়ে শত শত গ্রাহকের লাখ লাখ টাকার ক্ষতির বিষয়টিও বৈঠকে তুলে ধরে সমিতি। এ ধরনের চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী এ বিষয়েও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসএ/সিলেট
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের...
দীর্ঘ আড়াই বছরের স্থবিরতা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা...
প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পেলে এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। তাঁকে হাতকড়া পরিয়ে আনা হবে, নতুবা কড়া নজরদারিতে দেশে আনা হবে...
সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সার্বিক...