ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক...
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদের পিতা প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর...
ছবি সংগৃহিত
বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB) বাস্তবায়িত Anticipatory Action (AA) ও Shock-Responsive Social Protection (SRSP) প্রকল্পের কার্যক্রম, অর্জন ও বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরতে নবীগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর ) নবীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রাশেদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া প্রকল্পের আওতাধীন আউশকান্দি, ইনাতগঞ্জ, দীঘলবাক ও বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের চেয়ারম্যান ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এফআইভিডিবি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিআরআর ফোকাল দেলোয়ার হোসেন, উপজেলা কো-অর্ডিনেটর শাহ মো. জাহাঙ্গীর আলম, মিল অফিসার ইয়াছমিন খানম এবং ফিল্ড ফ্যাসিলিটেটর শামীম মিয়া ও মিন্টু রঞ্জন আচার্যি।
মিল অফিসার ইয়াছমিন খানমের সঞ্চালনায় সভার শুরুতে এএ ও এসআরএসপি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল, প্রধান কার্যক্রম ও অর্জন উপস্থাপন করা হয়। এ সময় দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার, পরিবারভিত্তিক দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে প্রকল্পের ভূমিকা তুলে ধরা হয়। পরবর্তীতে এআআইভিডিবি-এর ডিআরআর ফোকাল দেলোয়ার হোসেন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, বাস্তবায়ন প্রক্রিয়া এবং মাঠপর্যায়ে অর্জিত সাফল্য ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সভায় প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, ইউনিয়ন পরিষদ এবং কমিউনিটি পর্যায়ের অংশীজনদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগের আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর সুরক্ষা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে এফআইভিডিবি ও ডব্লিউএফপি-এর উদ্যোগের প্রশংসা করেন। তিনি এ ধরনের কার্যক্রমের কার্যকারিতা ও স্থায়িত্ব বজায় রাখতে স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে প্রশাসনকে নিয়মিত অবহিত করার পরামর্শ দেন।
এসএ/সিলেট
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদের পিতা প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর...
সিলেটের কানাইঘাটে যক্ষা, ম্যালেরিয়া ও এইচআইভি প্রতিরোধে সমন্বিত প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ...
একজন শিক্ষকের কর্মময় জীবন ও অবদান শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব...
সিলেট সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমার মুছারগাঁও হযরত শাহ মঞ্জুর (রহ.) জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট সমাজসেবী ও...
বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB) বাস্তবায়িত Anticipatory Action (AA) ও Shock-Responsive Social Protection (SRSP) প্রকল্পের কার্যক্রম, অর্জন ও...