ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক...
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদের পিতা প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর...
ছবি সংগৃহিত
সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তিন নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেফতার করা হয়। পরে রোববার (২৯ নভেম্বর) দুপুরে তাদের সিলেট আদালতে সোপর্দ করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কবির আহমেদ কুব্বার, অলংকারি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন এবং দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আকবর আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার তিনজনই বিশ্বনাথ থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা নিয়মিত মামলার আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদের পিতা প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর...
সিলেটের কানাইঘাটে যক্ষা, ম্যালেরিয়া ও এইচআইভি প্রতিরোধে সমন্বিত প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ...
একজন শিক্ষকের কর্মময় জীবন ও অবদান শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব...
সিলেট সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমার মুছারগাঁও হযরত শাহ মঞ্জুর (রহ.) জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট সমাজসেবী ও...
বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB) বাস্তবায়িত Anticipatory Action (AA) ও Shock-Responsive Social Protection (SRSP) প্রকল্পের কার্যক্রম, অর্জন ও...