হবিগঞ্জ সদর হাসপাতালে পাঁচ দালাল...
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানি এবং প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে...
ছবি সংগৃহীত
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানি এবং প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে হাসপাতাল এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন সাকিব মিয়া তালুকদার, কামাল শাহ, জনাব আলী, আরফান মিয়া ও টেনু মিয়া।
দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের দালালদের খপ্পরে পড়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে দালালরা রোগীদের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান বলে অভিযোগ ভুক্তভোগীদের। এতে গ্রামাঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব দিয়ে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত ও এসআরবির সদস্যরা যৌথভাবে হাসপাতাল এলাকায় অভিযান চালান। এ সময় পাঁচজনকে আটক করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভ্রাম্যমাণ আদালতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ বলেন, হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মো. মোশারফ হোসেন সাগর বলেন, জেলা সদর হাসপাতালে সাধারণত গ্রামগঞ্জ থেকে সহজ-সরল মানুষ চিকিৎসা নিতে আসেন। এই সুযোগ কাজে লাগিয়ে দালালরা বিভিন্নভাবে তাঁদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানি বন্ধ এবং দালালচক্রের তৎপরতা নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এসএ/সিলেট
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানি এবং প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে...
হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের ছয় দিন পর মায়া রাণী দাশ (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকালে নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর...
হবিগঞ্জ থেকে রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক যুবক। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই বরপক্ষের দেওয়া প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, ৬০...
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহের জন্য বরাদ্দ করা প্রায় চার লাখ টাকার সরকারি ওষুধের হিসাব দিতে না পারার অভিযোগে এক ট্রাকচালক ও তাঁর...
হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে রাকিব মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ...