সিলেট মহানগর পুলিশের অভিযানে ফিরল...
সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিটের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উদ্ধার করা এসব...
সিলেটে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন ও স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার নিয়ে সেমিনার
ছবি সংগৃহীত
সঠিক পরিসংখ্যান ছাড়া সরকারের উন্নয়ন পরিকল্পনা যথাযথভাবে প্রণয়ন করা কঠিন বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, অর্থনৈতিক শুমারির প্রতিবেদন সরকারের পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃত চিত্র জানতে নির্ভরযোগ্য পরিসংখ্যানের বিকল্প নেই।
অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসআর) বিষয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জনসচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের অবহিত করার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করে জেলা পরিসংখ্যান অফিস, সিলেট।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানসংক্রান্ত পরিসংখ্যানভিত্তিক তথ্যভান্ডার সম্পর্কে ধারণা দেওয়াই ছিল সেমিনারের উদ্দেশ্য।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইফতেখার মাহবুব চৌধুরী রাব্বি। অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদনের গুরুত্বপূর্ণ তথ্য ও মূল বিষয়গুলো তুলে ধরেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক কামাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় পরিসংখ্যান অফিস, সিলেটের যুগ্মপরিচালক মোহাম্মদ আজাদুর রহমান বিবিএসের বিভিন্ন জরিপ ও শুমারিতে সঠিক তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পরিসংখ্যানভিত্তিক তথ্যের যথার্থতা নিশ্চিত করতে তথ্যদাতাদের আন্তরিকতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেটের পরিসংখ্যান কর্মকর্তা সুব্রত রঞ্জন হাজরা। সেমিনারে মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা অর্থনৈতিক শুমারির তথ্য, চূড়ান্ত প্রতিবেদন এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টারের বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও আলোচনা করেন।
সেমিনারে সিলেট জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিশিষ্ট শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিটের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উদ্ধার করা এসব...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের এক সদস্যকে আটক করেছে...
সিলেটের গোলাপগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নাঈম আহমদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত...
সিলেটের সোনালী ব্যাংক পিএলসি-এর কোর্ট বিল্ডিং শাখার এক গ্রাহকের হিসাব থেকে ৩৫ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগের বিষয়ে নিজেদের তদন্তের তথ্য প্রকাশ করেছে ব্যাংক...
নগরীর বন্দরবাজারে অটোরিকশা থেকে ভুলবশত ফেলে যাওয়া ব্যাগ ও এর ভেতরে থাকা মূল্যবান সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে কোতোয়ালী মডেল থানা...