হোমিও চিকিৎসার প্রসার ও মানসম্মত...
হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার প্রসার, মানসম্মত শিক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম...
ছবি সংগৃহীত
কানাইঘাট থানা পুলিশ গত কয়েকদিনের টানা অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
রবিবার (১৬ নভেম্বর) পর্যন্ত ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে শনিবার রাতে এবং রবিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ উপজেলা আওয়ামীলীগের সদস্য ইউপি সদস্য মজির উদ্দিন, কানাইঘাট পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিম উদ্দিন, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, পৌর ছাত্রলীগ নেতা বাপ্পু আহমদ, দুর্গাপুর স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জামিল আহমদ।
গত বুধবার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুনসহ কয়েকদিনের টানা পুলিশি অভিযানে ছাত্রলীগের সক্রিয় নেতা জুয়েল আহমদ, আব্দুল মৌলা, সুহেল রানা, যুবলীগ নেতা জুয়েল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা সুলতানুল করিমকে গ্রেফতার করা হয়। নাশকতামূলক কর্মকান্ড এড়াতে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন।
এদিকে শনিবার রাতে কানাইঘাটের কোথাও শেখ হাসিনা ফিরে আসবে শ্লোগান দিয়ে স্বোচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে ১৫/২০ জন নেতাকর্মী মুখোশ পড়ে মশাল মিছিল করে। এই মিছিলের ২মিনিটের একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়া হয়। মিছিলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান ও মিজান ভাই ভয় নাই, বলেও শ্লোগন দেওয়া হয়। তবে এ মিছিল কানাইঘাটের কোন স্থানে দেওয়া হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি থানা পুলিশ।
এসএ/সিলেট
হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার প্রসার, মানসম্মত শিক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম...
শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে শিক্ষকদের বেতন, সামাজিক মর্যাদা ও চাকরির নিশ্চয়তা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়...
সিলেটের কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত...
সিলেট মহানগরে অভিযানে আটক ব্যাটারিচালিত অবৈধ রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম নির্দিষ্ট শর্তে মালিক বা চালকদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সিলেট...
দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ মো. আশরাফ আলী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার মোমিনখলা এলাকার ফেঞ্চুগঞ্জ...